Health Tips
Peripheral Arterial Disease (PAD)
আপনি কি নিচের কোনো উপসর্গে ভুগছেন?
- শারীরিক ক্রিয়াকালাপের সাথে পায়ে ব্যাথা যেমন হাঁটার সময় ব্যথা, যা বিশ্রামের পরে ভালো হয়ে যায়
- ত্বকের রঙের পরিবর্তন (যেমন লালচে ভাব)
- বিশ্রামকালীন সময়ে পায়ের আঙুলে ব্যথা অনুভব করা ও পায়ে জ্বালা করা
- পায়ের ত্বক শীতল হওয়া
- পায়ে প্রায়ই ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ হওয়া
- পায়ের পাতা বা আঙুল ফুলে যাওয়া ও তা সহজে ভালো না হওয়া
- পায়ের গোড়ালি বা আঙুলে ব্যথা (বিশেষ করে রাতে বা হাঁটার সময়)
- পায়ে ঝিনঝিনি বা অবশ অনুভূতি
- পায়ে ঘা বা ক্ষত শুকাতে দেরি হওয়া
পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD)
পেরিফেরাল আর্টারি ডিজিজ হল এমন একটি অবস্থা যেখানে ধমনী সরু হয়ে বাহু বা পায়ে রক্ত প্রবাহকে কমিয়ে দেয়। PAD কে Arteriosclerosis Obliterans (ASO)ও বলা হয়। এটি প্রাথমিক ভাবে ধমনীতে ফ্যাটি প্লেক তৈরির কারণে ঘটে, যাকে এথেরোসক্লেরোসিস বলা হয়।
পায়ে রক্তে প্রবাহের সীমাবদ্ধতার কারণে এই উপসর্গ গুলো দেখা দিতে পারে। যদি সময়মতো এই অবস্থার চিকিৎসা না করা হয় তবে আপনার পা হারানো সম্ভাবনা থাকে
কিভাবে চিকিৎসা করা যেতে পারে?
এনজিওপ্লাস্টিক
ধমনীর অবরুদ্ধ বা এর সংকীর্ণ অংশের ভিতরে একটি ছোট বেলুন ফুলিয়ে এটি প্রশস্ত করা হয়
আর্টারি বাইপাস গ্রাফ্ট
এই প্রক্রিয়ায় আপনার শরীরের অন্য অংশ থেকে রক্তনালী নিয়ে বাইপাস তৈরি করে ব্যবহার করা হয়।
রোগের অবস্থা অবস্থার উপর নির্ভর করে চিকিৎসার ভিন্নতা থাকে।
কারা ঝুঁকিতে থাকে?
- উচ্চ রক্তচাপ
- রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি
- ধূমপান বা তামাক
- ডায়াবেটিস
- স্থূলতা
- বয়স ৬০ বছরের উপরে
এই রোগ প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন জরুরী
পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD) সম্পর্কে বিস্তারিত জানতে বা ডক্টর অ্যাপার্টমেন্টের জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন:01822-799777
More Health Tips:
Practical Health Advice & Medical Guidelines
Health Tips
Neurological Diseases and Their Symptoms
Stroke
- Numbness or weakness in limbs
- Face drooping on one side
- Blurred vision
- Slurred speech
Parkinson’s Disease
- Trembling hands
- Slow movement
- Dragging feet while walking
- Loss of balance
Encephalitis / Meningitis
- Fever
- Mental confusion
- Seizures
- Headache
Dementia
- Memory loss
- Difficulty in daily activities
- Behavioral changes
- Mood swings
Seizure / Epilepsy
- Convulsions
- Jerking of arms and legs
- Loss of consciousness
- Frothing from the mouth
Neuropathy
- Numbness in hands and feet
- Burning sensation
- Pain or tingling
- Difficulty walking
Peripheral Neuropathy
- Tingling in hands and feet
- Difficulty walking
- Loss of balance
- Pain sensation
স্নায়বিক রোগ এবং লক্ষণসমূহ
স্ট্রোক
- অঙ্গ অবশ হয়ে যাওয়া
- এক পাশে মুখ বেঁকে যাওয়া
- চোখে ঝাপসা দেখা
- কথা জড়িয়ে যাওয়া
পার্কিনসন ডিজিজ
- হাত কাঁপা
- ধীরে ধীরে চলাফেরা
- হাঁটতে গিয়ে পা টেনে হাঁটা
- ভারসাম্য হারিয়ে যাওয়া
ইনসেফালাইটিস/মেনিনজাইটিস
- জ্বর
- মানসিক পরিবর্তন
- খিঁচুনি হওয়া
- মাথাব্যথা
ডিমেনশিয়া
- স্মৃতিভ্রম
- দৈনন্দিন কাজে সমস্যা
- মানসিক পরিবর্তন
- আচরণগত পরিবর্তন
সিজার/এপিলেপসি
- খিঁচুনি হওয়া
- হাত পা ছোড়া
- জ্ঞান হারানো
- মুখ ফেনা ওঠা
নিউরোপ্যাথি
- হাত পা অবশ হয়ে যাওয়া
- জ্বালাপোড়া অনুভব
- ব্যথা বা ঝিঁঝিঁ ধরা
- হাঁটতে সমস্যা
পেরিফেরাল নিউরোপ্যাথি
- হাত পা ঝিনঝিনি
- হাঁটতে কষ্ট
- ভারসাম্য হারানো
- ব্যথা অনুভব