হার্ট অ্যাটাক কি?  উপসর্গ ও করণীয়
Health Tips

হার্ট অ্যাটাক কি? উপসর্গ ও করণীয়

Myocardial Infarction (MI) হার্টের রক্তনালিতে রক্তজমাট কারণে হার্ট অ্যাটাক হয়। যাদের উচ্চরক্তচাপ, হাই কোলেস্টেরল, ধূমপান বা তামাক সেবন ইত্যাদি অভ্যাস আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। হার্ট অ্যাটাক হলে বুকে তীব্র ব্যথা, চাপ/ভার, শ্বাসকষ্ট লক্ষণসহ অস্বাভাবিক ঘামের সৃষ্টি হয়।
  • বুকে তীব্র ব্যথা
  • বুকে চাপ
  • শ্বাসকষ্ট

যথাযথ চিকিৎসা না হলে মৃত্যু সহ হার্টের অন্যান্য জটিলতা হয়ে থাকে। হার্ট অ্যাটাকে মৃত্যুর হার অন্যান্য রোগ থেকে অনেক বেশি। তবে তাৎক্ষণিক উপযুক্ত চিকিৎসার মাধ্যমে মৃত্যুর হার কমানো যায়।

এ রোগটি মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। হার্ট অ্যাটাকের ফলে হার্টের নির্দিষ্ট অংশের কার্যকারিতা কমে যায়।

হার্ট রোগের প্রয়োজনীয় পরীক্ষা:

1. ইকো কালার ডপলার (Echo Color Doppler)

2. ই.টি.টি (ETT)

3. হার্টের ঝুঁকির কারণ ও বর্তমান অবস্থা নির্ণয়

4. রক্তের ঝুঁকি নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা (Cardiac Risk Identification)

ইমার্জেন্সি এবং স্পেশাল কার্ডিয়াক সেবাসমূহ:

  • বুকে ব্যথা, হার্ট অ্যাটাক সহ অন্যান্য রোগের জরুরি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা
  • হার্ট অ্যাটাকের পর দ্রুততম সময়ে CAG ও Primary PCI (রিং স্থাপন) সুবিধা
  • কৃত্রিম পেসমেকার (Pacemaker) আইসিডি (ICD), সিআরটি (CRT) স্থাপন ব্যবস্থা
  • কৃত্রিম ভালভ এবং অ্যাঞ্জিওপ্লাস্টি (রিং স্থাপন)
  • শরীরের অন্যান্য রক্তনালীর জন্য প্রয়োজনীয় পরীক্ষা (PAG) ও চিকিৎসা, হার্ট অ্যাটাক প্রতিরোধে ব্যবস্থা
হার্ট অ্যাটাক একটি অত্যন্ত গুরুতর ও প্রাণঘাতী অবস্থা, যা মূলত রক্তনালিতে রক্ত জমাট বাঁধার কারণে ঘটে এবং উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল ও ধূমপানের মতো ঝুঁকির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বুকে তীব্র ব্যথা, চাপ ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সময়মতো ব্যবস্থা না নিলে মৃত্যু বা স্থায়ী জটিলতা দেখা দিতে পারে।

More Health Tips:

Practical Health Advice & Medical Guidelines

Heart Checkup Test Name: Essential Tests to Keep Your Heart Healthy

Diagnostic Tests

Heart Checkup Test Name: Essential Tests to Keep Your Heart Healthy
Read More
ফাইব্রোস্ক্যান কী? লিভার পরীক্ষার আধুনিক ও ব্যথামুক্ত পদ্ধতি

Diagnostic Tests

ফাইব্রোস্ক্যান কী? লিভার পরীক্ষার আধুনিক ও ব্যথামুক্ত পদ্ধতি
Read More
জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার শনাক্ত করতে কোলপোস্কপি

Diagnostic Tests

জরায়ু মুখ ও যোনিপথের ক্যান্সার শনাক্ত করতে কোলপোস্কপি
Read More
After PCI: Essential Care Tips for Patients

Health Tips

After PCI: Essential Care Tips for Patients
Read More
Hot Water vs. Cold Water Bathing in Winter: Benefits and Key Differences

Health Tips

Hot Water vs. Cold Water Bathing in Winter: Benefits and Key Differences
Read More
Neurological Diseases and Their Symptoms

Health Tips

Neurological Diseases and Their Symptoms
Read More
Peripheral Arterial Disease (PAD)

Health Tips

Peripheral Arterial Disease (PAD)

আপনি কি নিচের কোনো উপসর্গে ভুগছেন?


  • শারীরিক ক্রিয়াকালাপের সাথে পায়ে ব্যাথা যেমন হাঁটার সময় ব্যথা, যা বিশ্রামের পরে ভালো হয়ে যায়
  • ত্বকের রঙের পরিবর্তন (যেমন লালচে ভাব)
  • বিশ্রামকালীন সময়ে পায়ের আঙুলে ব্যথা অনুভব করা ও পায়ে জ্বালা করা
  • পায়ের ত্বক শীতল হওয়া
  • পায়ে প্রায়ই  ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ হওয়া
  • পায়ের পাতা বা আঙুল ফুলে যাওয়া ও তা সহজে ভালো না হওয়া
  • পায়ের গোড়ালি বা আঙুলে ব্যথা (বিশেষ করে রাতে বা হাঁটার সময়)
  • পায়ে ঝিনঝিনি বা অবশ অনুভূতি
  • পায়ে ঘা বা ক্ষত শুকাতে দেরি হওয়া

পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD)

পেরিফেরাল আর্টারি ডিজিজ হল এমন একটি অবস্থা যেখানে ধমনী সরু হয়ে বাহু বা পায়ে রক্ত প্রবাহকে কমিয়ে দেয়। PAD কে Arteriosclerosis Obliterans (ASO)ও বলা হয়। এটি প্রাথমিক ভাবে ধমনীতে ফ্যাটি প্লেক তৈরির কারণে ঘটে, যাকে এথেরোসক্লেরোসিস বলা হয়। 


পায়ে রক্তে প্রবাহের সীমাবদ্ধতার কারণে এই উপসর্গ গুলো দেখা দিতে পারে। যদি সময়মতো এই অবস্থার চিকিৎসা না করা হয় তবে আপনার পা হারানো সম্ভাবনা থাকে

                         

কিভাবে চিকিৎসা করা যেতে পারে?

এনজিওপ্লাস্টিক 

ধমনীর অবরুদ্ধ বা এর সংকীর্ণ অংশের ভিতরে একটি ছোট বেলুন ফুলিয়ে এটি প্রশস্ত করা হয়




আর্টারি বাইপাস গ্রাফ্ট

এই প্রক্রিয়ায় আপনার শরীরের অন্য অংশ থেকে রক্তনালী নিয়ে বাইপাস তৈরি করে ব্যবহার করা হয়।



রোগের অবস্থা অবস্থার উপর নির্ভর করে চিকিৎসার ভিন্নতা থাকে।


কারা ঝুঁকিতে থাকে?

  • উচ্চ রক্তচাপ
  • রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি
  • ধূমপান বা তামাক
  • ডায়াবেটিস
  • স্থূলতা
  • বয়স ৬০ বছরের উপরে

এই রোগ প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন জরুরী





পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD) সম্পর্কে বিস্তারিত জানতে বা ডক্টর অ্যাপার্টমেন্টের জন্য কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন:01822-799777